বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল যুব উদ্যোক্তা নির্বাচনী অবহিতকরণ সভা

সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় জলবায়ু সহনশীল যুব উদ্যোক্তা নির্বাচনী প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ।

বুধবার দুপুরে ব্র্যাক সাতক্ষীরা জেলা সমন্বয়ক এ এসে কে আশরাফুল মাশরুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিষয়বস্তুর আলোকে আলোচনা করেন দেশ টিভি ও দেশ রূপান্তরের সিনিয়র করেসপনডেন্ট শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা সদর উপজেলা পরিক্ল্পনা বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল হক, সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ প্রমুখ।

প্রকল্পে প্রশিক্ষণের জন্য ৯০ জন উদ্যোক্তা তরুণ তরুণীকে বাছাইয়ের জন্য সবার সাথে মত বিনিময় করা হয়। প্রমিজ প্রকল্পের আওতায় প্রমিজ প্রকল্প মডেলের আওতায় এই যুব উদ্যোক্তাদের এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যাক্ত করা হয় উক্ত সভা থেকে।

সভাপতির বক্তব্যে ব্র্যাক সাতক্ষীরা জেলা সমন্বয়ক এ এসে কে আশরাফুল মাশরুদ বলেন, আইএলও’র সমীক্ষা অনুযায়ী, বর্তমানে যুব বেকারত্বের হার ১০.৬%। যা দেশের মোট বেকারত্বের হারের (৪,২%) দ্বিগুনেরও বেশী। এদের মধ্যে একটি বিরাট অংশ আছে যাদের প্রাইমারী স্কুলের গন্ডি পার হয়ে উচ্চ শিক্ষা লাভ করার সুযোগ হয়নি। যেহেতু দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা সম্মিলিত ভাবে সামগ্রিক কর্মস্থানের ৪০% সৃষ্টি করে এবং দেশের মোট শিল্প উৎপাদনের ৪০ শতাংশ তাদের দ্বারাই হয়ে থাকে, সেহেতু দেশের সামগ্রিক উন্নয়নের জন্য এই শিল্পক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের গড়ে তুলতে হবে। এই প্রেক্ষিতে, সিঙ্গাপুর ভিত্তিক দাতাসংস্থা টিকটক এর আর্থিক সহায়তায় ব্র্যাক আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনজিনত কারণে ঝুকিপূর্ণ এলাকায় তরুণ তরুণীকে মেন্টরিং এর মাধ্যমে উদ্যোক্তা হবার জন্য প্রশিক্ষণ দিবে। তাদের উদ্যোগেকে বাস্তবে রুপদানের জন্য অর্থ সংস্থানের ক্ষেত্রগুলোর সাথে সংযোগ স্থাপন করিয়ে দেবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে আরও কার্যকরীভাবে তারা ব্যবসা পরিচালনা করবে তা নিয়ে প্রশিক্ষণ দেবে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!