বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সক্ষম স্বাস্থ্যখাত : স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে দেশের স্বাস্থ্যখাত। মহামারি বা দুর্যোগকালে কাউকে চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে হয়নি।

এ অবস্থায় সাধারণ মানুষের ক্রয়সীমায় এনে ওষুধের মূল্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস পালন অনুষ্ঠানে নূরজাহান বেগম এসব কথা জানান।

দেশের বাইরে গিয়ে চিকিৎসকদের আর দেশে না ফেরা অপচয় বলে উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, দেশের বাইরে প্রশিক্ষণ নিতে গিয়ে ৪০ জনেরও বেশি চিকিৎসক ফেরেননি। দরিদ্র দেশের জন্য এটা অপচয়। এসব ক্ষেত্রে শর্তসাপেক্ষে বিদেশে প্রশিক্ষণে যেতে পারবেন চিকিৎসকরা।

বিদেশে প্রশিক্ষণ নিতে যাওয়া চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দুই থেকে তিন দিনের প্রশিক্ষণে ভালোভাবে শেখার সুযোগ নেই। তাই সাতদিন বা লম্বা সময় ধরে প্রশিক্ষণের কোনো আপত্তি নেই। কিন্তু ৪০ জনেরও বেশি সংখ্যক ডাক্তার দেশের বাইরে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর ডিগ্রি নিতে গিয়ে আর ফেরত আসেননি। তাদের কয়েকবার চিঠি দিয়েও কাজ হয়নি। দরিদ্র দেশের এই অপচয় কীভাবে ঠেকাবেন?

তিনি বলেন, তাদের কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। তবুও কাজ হয়নি। তাই দেশে ফেরার শর্তসাপেক্ষে বিদেশে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর শিক্ষার জন্য যেতে পারবেন ডাক্তাররা।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র