বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশুকে সহায়তা দিলো ‘স্বজন’

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় সামাজিক সংগঠন ‘স্বজন’র পক্ষ থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু আছিয়াকে সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (০৭ ডিসেম্বর) রাত ৯ টায় স্বজন’র অস্থায়ী কার্যালয়ে শিশু আছিয়ার পিতার হাতে এ সহায়তা তুলে স্বজন’র নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ আলতামুন, সহ-সভাপতি মুনসুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদ হোসাইন, যুগ্ম সম্পাদক সরদার আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক গাজী হাবিব, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার চালতেতলা গ্রামের দিনমজুর আনারুল ইসলামের ৫ বছর বয়সী শিশু আছিয়া খাতুন ব্লাড ক্যান্সারে আক্রান্ত। শিশুকন্যার চিকিৎসা করাতে গিয়ে দিনমজুর পিতা আরো অসহায় হয়ে পড়েছেন। এমনকি দুবেলা দু’মুঠো ভাতও ঠিকমত খেতে পারছেন না। সংবাদ পেয়ে সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। বিষয়টি স্বজন সংগঠনের সদস্যরা জানতে পেরে কিছু অর্থ সহায়তা করেন। এসময় শিশুটির পিতার হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেয়া হয়। ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু আছিয়াকে সাহায্য পাঠাতে ০১৭৬১২৭২১৯১ (বিকাশ ও নগদ) নম্বরে শিশুর পিতা আনারুল ইসলামের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী