মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্কুলছাত্রী অপহরণ: ৩ জনের নামে থানায় মামলা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে(১৫) অপহরণের অভিযোগ উঠেছে। এদিকে ওই ছাত্রীকে অপহরণের অভিযোগে সাতক্ষীরা থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন ওই স্কুলছাত্রীর বাবা।

আসামীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরখী (বৈদ্যপাড়া মোড়) গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান বৈদ্য’র ছেলে আল মুহিদ হাসান শান্ত (২৫), হাফিজুর রহমান বৈদ্য’র স্ত্রী ঝর্ণা বেগম (৪৩) ও রংপুর জেলার কুৃড়িগ্রাম গ্রামের বেলাল হোসেন (২৪)।

এদিকে মামলার পর আসামী আল মুহিদ হাসান শান্ত’র মা ঝর্ণা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, সাতক্ষীরা সিটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আল মুহিদ হাসান শান্ত ফুসলিয়ে ওই ছাত্রীকে বিয়ের পায়তারা করছিল। অপ্রাপ্ত বয়স্ক ওই ছাত্রীকে আল মুহিদ হাসান শান্ত, তার মা ঝর্ণা বেগম ও বেলাল হোসেনের ইন্ধনে স্কুলে যাওয়া আসার পথে এবং নিকট আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসার পথে অসৎ উদ্দেশ্যে ফুসলাইতে থাকে। এক পর্যায়ে গত ১৩ ডিসেম্বর ওই স্কুলছাত্রী সাতক্ষীরা সদর উপজেলার সাতানী গ্রামে তার সেজো খালার বাড়ীতে যায়। খালার বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার পথে গত ১৫ ডিসেম্বর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাতানী রাস্তার উপর থেকে শান্তর মা ঝর্ণা বেগম ও বেলাল হোসেনের সহযোগীতায় শান্ত অপহরণ করে ওই স্কুলছাত্রীকে অজ্ঞাতস্থানে নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, প্রেমের ফাঁদে ফেলে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে পালিয়ে আছে আল মুহিদ হাসান শান্ত। তাছাড়া শান্ত ছেলেটা ভালোনা। নাবালিকা মেয়েটার ক্ষতি হতে পারে। শান্ত’র বোন শান্তি অত্যন্ত ভয়ংকর প্রকৃতির মেয়ে। সেসহ তার পরিবারের সদস্যরা মেয়ের পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে।

ওই স্কুলছাত্রীর বোন বলেন, প্রতিবেশীদের মাধ্যমে আমরা ওদের বাড়ীতে খোঁজ নিয়ে দেখেছি। ওরা আমার অপ্রাপ্ত বয়স্ক বোনটাকে অজ্ঞাতস্থানে আটকিয়ে রেখেছে। তাছাড়া, আমাদের মোবাইলে ম্যাসেজ করে হুমকিও দেয়া হচ্ছে। আমরা আমাদের বোনের ব্যাপারে শংকিত।

এ ব্যাপারে শান্ত ও তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা থানার এসআই সরোয়ার বলেন, ‘ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে ওই মামলায় একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তার ও ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান