সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেন্দ্রীয় কৃষকদল নেতাকে লাঞ্ছিতের ঘটনায় সাতক্ষীরায় কৃষক সমাবেশ স্থগিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক ছাত্রদল নেতা ও কেন্দ্রীয় কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাহমুদুল আলম শাহীন কে লাঞ্চিত করার ঘটনায় সাতক্ষীরায় কৃষকদল আয়োজিত কৃষক সমাবেশ স্থগিত করেছে দলটির স্থানীয় নেতৃবৃন্দ।

দেবহাটা উপজেলা কৃষকদলের আহবায়ক মো: শফিকুল ইসলাম জানান, দেশব্যাপী কৃষকদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২১ ডিসেম্বর) ইউনিয়ন পর্যায়ে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা ৩ নম্বর সখিপুর ইউনিয়নে দুপুর ৩টায় কৃষক সমাবেশ হওয়ার কথা ছিলো। কিন্তু গত ২০ ডিসেম্বর রাতে সখিপুর মোড়ে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান কমিটির সদস্য গোলাম ফারুক বাবু কেন্দ্রীয় কৃষক দলের নেতা অ্যাডভোকেট মাহমুদুল আলম শাহীনকে লাঞ্ছিত করার চেষ্টা করে। এক পর্যায়ে গালিগালাজ শুরু করে এবং কৃষক দলকে নিয়ে কটুক্তি করে। কৃষক দলের গুষ্টি মারব বলে হুমকি দেয়।

কেন্দ্রীয় নেতাকে দেখে নেয়ার হুমকি দেয়, তুই এখানে কি করতে এসেছিস তুই ঢাকায় যা। এই ধরনের কথাবার্তা বলে। এমত অবস্থায় স্থানীয় কৃষক দলের নেতৃবৃন্দ ২১ ডিসেম্বর কৃষক সমাবেশ না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। মূলত, কৃষক সমাবেশের ব্যানারে তার নাম ব্যবহার না করা ও মাইক প্রচারে কেন তার নাম ব্যবহার করা হয়নি এজন্য তিনি সম্পূর্ণ সংগঠন বিরোধী এবং কিছু লাঠিয়াল নিয়ে সন্ত্রাসী কায়দায় কেন্দ্রীয় নেতাকে লাঞ্চিত করে।

এ ব্যাপারে সাবেক ছাত্রদল নেতা ও কেন্দ্রীয় কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাহমুদুল আলম শাহীন লাঞ্ছিত হওয়ার কথা শিকার করে বলেন, হুমকি দাতা গোলাম ফারুক বাবু ৫ আগস্টের পরে খলিশাখালীতে ঘের দখলের চেষ্টা করে। ভূমিহীন নেতা কামরুল হত্যাকান্ড সংগঠিত হয়। সে মামলার এজারভুক্ত আসামি। বিগত ১৫ বছর কোন দলীয় কর্মসূচি পালন না করে আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলে। বিভিন্ন অনুষ্ঠানে শেখ মুজিবের গলায় মালা দেয়াসহ ছবি দেখা যায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। গত ১৭ বছর বহু নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু যখন দেখি আওয়ামীলীগের বন্ধু খ্যাত চেয়ারম্যান বাবু যার দলে কোন অবদান নেই। ফ্যাসিষ্ট আওয়ামীলীগের ছাতার নিচে থাকা বাবু পট পরিবর্তনের পরে আবারো গর্জন দিচ্ছে। আমি এব্যাপারে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। বিএনপি থেকে তার আজীবন বর্হিষ্কার চাই।

এই ব্যাপারে জানতে দেবহাটার পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য গোলাম ফারুক বাবুর ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিক বার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

তবে দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম জানান, কথাকাটা কাটি হয়েছে। দলীয় ব্যাপার মিটে যাবে।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ছবির ফ্রেমে বিতর্ক, পেছনের গল্প যা
  • এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী
  • বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইইউ বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে : মিলার
  • জামিন মেলেনি আখতারুজ্জামানের, কারাগারে পাঠানোর নির্দেশ
  • একলাফে এলপিজির দাম বাড়লো ২৫২ টাকা, আজ থেকেই কার্যকর
  • ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ২০৮৯