মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে হবে বিডিআর হত্যার বিচার

বিডিআর হত্যাকাণ্ডের বিচার বকশিবাজারের সরকারি আলিয়া মাদরাসা মাঠের অস্থায়ী আদালতে হবে না। এ সংক্রান্ত কার্যক্রম কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে পরিচালিত হবে।

আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠের অস্থায়ী আদালত ভবনে এ বিচার কাজ পরিচালনার আদেশ বাতিল করে রোববার (১২ জানুয়ারি) আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য বকশীবাজারে আলিয়া মাদরাসায় যে অস্থায়ী আদালত স্থাপন করা হয়েছিল তা সরিয়ে নিতে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিয়ে তারা বিচারকের গাড়ি আটকে দেন। এর আগে সেদিন ভোরে বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয়। আগুনে আদালতের নথি ও আসবাবপত্র পুড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে সেখান থেকে বিচার কাজ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলো সরকার।

রোববার আইন মন্ত্রণালয় আদেশে জানায়, সরকার ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’ এর সেকশন-৯ এর সাব-সেকশন-২ এ দেওয়া ক্ষমতাবলে ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার বিচারকার্য পরিচালনার জন্য ২০১০ সালের ২৮ ডিসেম্বর আদেশে ঘোষিত ঢাকা মহানগরের বকশিবাজার এলাকার সরকারি আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের স্থলে ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করলো। একই সঙ্গে নির্দেশ প্রদান করলো যে, ওই মামলার বিচারকাজ ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।

২০১০ সালের ২৮ ডিসেম্বর জারি করা আদেশ বাতিল করা হলো বলেও আদেশে জানিয়েছে আইন ও বিচার বিভাগ।

ন্যায়বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার ফের শুরু করেছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আহ্বানবিস্তারিত পড়ুন

মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম

১৬ আগস্ট বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হচ্ছে। এ সময়কে সামনেবিস্তারিত পড়ুন

‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান

‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনাবিস্তারিত পড়ুন

  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বিশেষ সুবিধা নয়, লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির
  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
  • জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী