শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হচ্ছে’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হচ্ছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে টেলিফোনে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, লন্ডনের শীর্ষ-স্থানীয় বিশেষায়িত হাসপাতাল ‘দ্য ক্লিনিকে’ লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। সেখানে ভর্তির পর তার শারীরিক অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর ফল ইতোমধ্যে আসতে শুরু করেছে। সেগুলো ইতিবাচক। আরও কিছু পরীক্ষা করা হবে। সব পরীক্ষা-নিরীক্ষার ফল পাওয়ার পর দুয়েকদিনের মধ্যে চিকিৎসকরা পরবর্তী করণীয় নির্ধারণ করতে পারবেন।

মানসিকভাবেও খালেদা জিয়ার উন্নতির বিষয়টি দৃশ্যমান উল্লেখ করে তিনি বলেন, এর অন্যতম কারণ অনেকদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়েছেন। তারেক রহমান প্রতিদিন ১০-১২ ঘণ্টা করে হাসপাতালে সময় দিচ্ছেন। তার স্ত্রী ডা. জোবাইদা রহমান নিয়মিত বাসা থেকে খাবার রান্না করে নিয়ে যাচ্ছেন। আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও হাসপাতালে যাচ্ছেন। তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ তিন নাতনিও নিয়মিত হাসপাতালে তার দেখভাল করছেন।

এর আগে গত ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে কার্ডিওলজিস্ট ও নেফ্রোলজিস্টসহ লন্ডনের স্বনামধন্য ৫-৬ জন চিকিৎসকের টিম নিয়মিত তাকে চিকিৎসাসেবা দিচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ