শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী বিমল কুমার দাসের পরলোকগমন

শেখ মাহমুদুল হাসান কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়া পৌরসভার মুরারীকাটি গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং বিশিষ্ট ব্যবসায়ী বিমল কুমার দাস পরলোকগমন করেছেন। তিনি নিজ বাসভবনে রবিবার দিবাগত (২৭ জানুয়ারি) রাতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৫ বছর।
মৃত্যুকালে তিনি চার পুত্র, দুই কন্যা এবং নয়জন নাতি-নাতনি রেখে গেছেন।

বিমল কুমার দাস ছিলেন কলারোয়ার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং স্থানীয় সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর সততা, পরিশ্রম এবং ন্যায়পরায়ণতা তাকে সকলের কাছে একজন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে ছিলেন মেজো।

এদিকে সোমবার বেলা ১২টায় মহাশ্মশানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে তার দাহ কার্য সম্পন্ন করা হয়।

বিমল কুমার দাসের মৃত্যুতে শোকস্তব্ধ তার পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকার মানুষ। তাঁর শূন্যস্থান পূরণ করা কঠিন হবে, তবে তাঁর জীবনাদর্শ ও অবদান কলারোয়া উপজেলাবাসীর মনে চিরকাল অমর থাকবে।

তার শোকসন্তপ্ত পরিবারে গভীর শোকের ছায়া বিরাজমান রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ