বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা: “ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠ মুক্ত দেশ গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য বিভাগ ও সিএসএস এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন এর কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের সভাপতিত্বে ও সিএসএস এর প্রজেক্ট অফিসার মো. খালেকুজ্জামান এর সঞ্চালনায় কুষ্ঠ রোগ নির্নয় ও করনীয় সর্ম্পকে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন অফিনের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, এমওসিএস ডা. সুমনা, চ্যানেল টোয়েন্টিফোরের সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, নাগরিক টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী প্রমুখ।

সভায় সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম বলেন, কুষ্ঠ রোগ কোনো মারাত্তক ব্যাধী নয়, এক সময় কুষ্ঠ রোগীদের সমাজ পরিবার থেকে বিচিন্ন করে রাখতো, এখন সিএসএস এর কর্মিরা বাড়ী বাড়ী গিয়ে সার্ভে করে এর ভয়াবহতা পরিহার করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকারি জেলা উপজেলা প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে বিনা মুল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবিষয়ে জনগনকে আরো সচেতন করতে হবে।

এছাড়া শ্যামনগর আশাশুনিসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় কুষ্ঠ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন