রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুরে ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচে কলারোয়া নিউজ একাদশের জয়

কলারোয়ার চন্দনপুর প্রিমিয়ার ক্রিকেট লিগে (সিপিএল) উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে কলারোয়া নিউজ ক্রিকেট একাদশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে কলারোয়ার চন্দনপুর ফুটবল মাঠে আরএন প্রগতি সংঘ আয়োজিত সিপিএলের উদ্বোধনী ম্যাচে এসএম সুপার শপ  ক্রিকেট একাদশকে ২ উইকেটে হারিয়ে জয়ের দেখা পায় কলারোয়া নিউজ ক্রিকেট একাদশ।

ম্যাচের শুরুতে টসে জিতে সুপার শপের অধিনায়ক শরিফুল ইসলাম ব্যাট করার সিদ্ধান্ত নেন।  নির্ধারিত ১৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। জবাবে সুমন হোসেনের নেতৃত্বে কলারোয়া নিউজ একাদশের টিম ব্যাট হাতে শেষ ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে  ২ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কলারোয়া নিউজ ক্রিকেট একাদশের মিলন হোসেন।

আম্পিয়ারের দায়িত্ব পালন করেন আশরাফুল ইসলাম ও নাঈম হোসেন।

এর আগে সিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্রিকেট সংগঠক মাস্টার ইদ্রিস আলী,  কলারোয়া নিউজের উপদেষ্টা প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু ও প্রধান শিক্ষক মুজিবুর রহমান, ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান, প্রচার সম্পাদক ইয়াসিন আলী, যুবদল আহবায়ক আবু রায়হান, সদস্য সচিব গাজী শফিকুল আলম, কলারোয়া নিউজ এর মেন্টর বায়েজিদ হোসেন, প্রকাশক আরিফ মাহমুদ, সম্পাদক আবু রায়হান মিকাইল, স্টাফ রিপোর্টার সানবীম করিম সিয়াম, রাসেল হোসেন, সাব্বির হোসেন, মনিরুল ইসলাম মনি, রফিকুল ইসলাম, সাজউদ্দিন খোকা, ওমর ফারুক প্রমুখ।

এ সময় অসংখ্য দর্শক খেলা উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন