বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার সখিপুর হাইস্কুলের প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের বিরুদ্ধে বিদ্যালয়ের বই বিক্রি, অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
শনিবার (১ ফেব্রুয়ারী) সখিপুর মোড়ে ইউনিয়ন বাসির ব্যানারে এ মানববন্ধন করা হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য দেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর মোড় বাজার সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন তুহিন, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম, নাজিম উদ্দীন, সাবেক শিক্ষার্থী রুহুল আমিন, এলাকাবাসির পক্ষে আব্দুর রহমান প্রমুখ।
বক্তরা সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রি, নিয়োগ বানিজ্য সহ বিভিন্ন অভিযোগ করেন। একই সাথে প্রধান শিক্ষক শেখ তৌহিদুজ্জামান তোহিদ ও তার সহযোগী পিওন ফারুক হোসেনকে অপসারনের দাবি জানান আন্দোলনকারীরা।
এদিকে, গত বৃহস্পতিবার ৩০ জানুয়ারী সন্ধ্যায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিপুল পরিমান বই বিক্রি করে নিয়ে যাওয়ার সময় ক্রেতাকে আটকে দেয় স্থানীয় ছাত্রজনতা। পরে তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির মাধ্যমে জব্দ করা হয়। পরবর্তীতে বিক্রিত বই স্কুলে ফেরত দেওয়ার নির্দেশ দেন। এ ঘটনায় জড়িত ওই প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা