রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা সরকারি কেবিএ কলেজের শিক্ষক হাবিবউল্লাহ’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সখীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান শেখ হাবিবউল্লাহ’র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধিত শিক্ষক হিসেবে বক্তব্য রাখেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় আলহাজ্জ শেখ হাবিবউল্লাহ। শিক্ষক মো.আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: মনিরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী, শিক্ষক পর্ষদের যুগ্ম-সম্পাদক ও ইংরেজি বিভাগীয় প্রধান মো: শাহানুর রহমান, রসায়ন বিভাগের প্রধান স্বপন কুমার মন্ডল, কৃষি শিক্ষা বিভাগের মো: আব্দুর রহমান, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন), বাংলা বিভাগীয় প্রধান দৌলতুন্নেছা (পারুল), প্রভাষক পারভীন সুলতানা, প্রভাষক প্রদীপ কুমার মন্ডল ও শরীরচর্চা শিক্ষক মো: সামছুল হুদা কবীর খোকন। বক্তাগণ- একজন দক্ষ, নিরিহ ও নিবেদিত শিক্ষকের নানা কর্মময় দিক তুলে ধরেন। পাশাপাশি বিদায়ী শিক্ষকও আবেগঘন কন্ঠে নানা স্মৃতিকথা উল্লেখ করে তার অবসরকালীন জীবনে সুস্থ ও শান্তিতে থাকতে পারেন সেজন্য মহান আল্লাহর নিকট দোয়ার প্রার্থনা করেন। শেষ পর্যায়ে কলেজের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক শেখ হাবিবউল্লাহ কে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী এবং ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকেও উপহার প্রদান করা হয়। এসময় কলেজের অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ