বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় একুশে বইমেলার উদ্বোধন

গাজী হাবিব, সাতক্ষীরা: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উপলক্ষে ১০ দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ ফিতা কেটে, ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, এনডিসি পলাশ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটল, কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমূখ।

এর আগে সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম মনির, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ বইমেলা পরিদর্শন করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ বইমেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় তিনি সাতক্ষীরার লেখক, কবি, সাহিত্যিকদের বই সংগ্রহের তাগিদ দেন। এই বই মেলা চলবে ১২ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত।

এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারি ভাষার মাস। একুশ আমাদের চেতনা। বাঙালি হিসেবে এই চেতনা আমাদের অন্তরে লালন করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার