বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপির ইফতার

ওলামা মাশায়েখ ও এতিমদের নিয়ে ইফতার করেছেন বিএনপির নেতারা।

রোববার (২ মার্চ) রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে বিএনপির পক্ষ থেকে ইফতারের এই আয়োজন করা হয়।

ফার্মগেট ইসলামি মিশন মাদরাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদরাসার ৮০ জন এতিম শিক্ষার্থী এই ইফতার মাহফিলে অংশ নেন।

এই আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে পারি। রমজান আমাদের শেখায় সংযম ও ধৈর্যশীল হতে। রমজান আমাদের শেখায় কীভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি।

তিনি বলেন, খ্রিস্টান সম্প্রদায় সারাবিশ্বে তাদের বড়দিন একসঙ্গেই পালন করে। আমরা চিন্তা করে দেখতে পারি, সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের মানুষ রোজা এবং ইদ একই দিনে পালন করতে পারে কি না। এ বিষয়টি নিয়ে চিন্তা করার জন্য আমি আলেম-ওলামাদের অনুরোধ করব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন, পবিত্র রমজান কিন্তু সবার ভাগ্যে জোটে না। পবিত্র গ্রন্থে লেখা আছে সৌভাগ্যবান তারাই যারা এই পবিত্র রমজান পায়। রমজানের অনেকগুলো মৌলিক বিষয় রয়েছে- সদা সত্য কথা বলা, সত্যের পথে থাকা, নিরপক্ষে থাকা এবং মানুষের পক্ষে কাজ করা।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের ভিতরে এবং বাইরে থেকে ওলামাদের সঙ্গে বিএনপির বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। এই বিভেদ ফাটল সৃষ্টি করবে। এই ফাটল সৃষ্টির মধ্যে দিয়ে বিদেশি শক্তি প্রবেশ করবে। দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে।

তিনি বলেন, এখন একটি নতুন স্লোগান বেরিয়েছে দেখলাম। আপনারা সেই স্লোগান শুনবেন এবং একটু সাবধান থাকবেন। সেই স্লোগান দেখলাম, কিন্তু আমিও বুঝিনাই এর অর্থ কী? আমি এখনো বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। সেকেন্ড রিপাবলিক আমি এখনো বুঝি নাই।

মির্জা আব্বাস আরও বলেন, একটি বিশেষ উছিলা ধরে জাতির মধ্যে একটি বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। আপনাদের মতো (আলেম) এক শ্রেণির লোক ওটাকে বাতাস দিয়ে যাচ্ছে। দয়া করে আপনার একটু সামাল দেবেন।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ডেনী, অমলেন্দু অপু, জন গোমেজ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী