বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বান্দরবানের পাহাড় থেকে আবারো ৯ জনকে অপহরণ

বান্দরবানের লামা উপজেলা থেকে দুই তামাক চাষি ও সাত শ্রমিকসহ ৯ জনকে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে লামার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লেমুপালং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টোর খামার বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।

তাৎক্ষণিকভাবে অপহৃত শ্রমিকদের নাম পাওয়া যায়নি এবং তাদের মুক্তির জন্য মুক্তিপণ দাবি করার কোন তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, লামা সরই ইউনিয়নে লুলাইন এলাকায় তামাক ক্ষেতের ওই শ্রমিকরা কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে যায়। পরে ভোর রাত ৩টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদেরকে ধরে নিয়ে যায়। ওই এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক বিহীন হওয়ার কারণে ঘটনাটি তাৎক্ষণিক জানাজানি হয়নি। পরে মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়।

গজালিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উশৈথোয়াই মার্মা জানান, বারবার অপহরণের কারণে দুর্গম পাহাড়ি এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এর আগেও এই এলাকায় দুই দফায় অপহরণের ঘটনা ঘটে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জাল হোসেন বলেন, অপহৃত ৯ শ্রমিককে উদ্ধারে অভিযান অব্যাহত আছে। আশা করছি তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।

প্রসঙ্গত, এর আগে দুই দফায় সরই ইউনিয়ন থেকে ১৪ জন এবং ২৬ ফেব্রুয়ারিতে ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে ২৬ জনকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পায় তারা।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ