সাতক্ষীরা সদর ছাত্রলীগ সেক্রেটারি ও কুশখালি আ.লীগের সভাপতি আটক


সাতক্ষীরা সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান ও সদরের কুশখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলমকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার পর মোঃ ইউসুফ আলম (৫৫) কে তার কুশখালির নিজ বাড়ি থেকে আটক করে সদর থানা পুলিশ।
অপর দিকে হাসানুজ্জামান (৩০) কে ব্রক্ষরাজপুর বাজার থেকে গ্রেফতার করে সদর থানা পুলিশের সদস্যরা।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, কুশখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলম একটি মামলার এজাহার ভুক্ত আসামি। মানলা নং-২৬ তাং ১২/০৯/২৪।
এছাড়া সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসামি হাসানুজ্জামানও অপর একটি মামলার তদন্তেপ্রাপ্ত আসামি। মামলা নং ২৫ তাং ১৮/০২/২৫ ধারা দি স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি। তাদেরকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন


