বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসিনার পক্ষের আইনজীবী সরে দাঁড়ালেন কেন?

আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়ছেন না রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি (টিটু)। তার পরিবর্তে নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামীপন্থি আইনজীবী আমির হোসেনকে।

বুধবার (২৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির সময় আমিনুল গনি দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন জানান। ট্রাইব্যুনালও তার আবেদনে সম্মতি দিয়েছেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমিনুল গণি টিটুকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। তাকে নিয়োগ দেওয়ায় অনেকে সমালোচনা করেন। কারণ আইনজীবী আমিনুল গণি টিটু ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর তার ফাঁসি দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত নেন।

আজ শুনানির শুরুতে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর উপস্থিতি জানতে চান ট্রাইব্যুনাল। তখন আমিনুল গনি ডায়াসে উঠে দাঁড়ান। ট্রাইব্যুনাল জানতে চান, ‘আপনি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে থাকতে চান কি না, তা পুনর্বিবেচনা করুন।’

জবাবে আমিনুল গনি বলেন, আমি মামলার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। প্রসিকিউটরের পর যুক্তি উপস্থাপন করতে চাই।

তখন ট্রাইব্যুনাল বলেন, ‘এরই মধ্যে আমরা কিছু নেতিবাচক তথ্য পেয়েছি। আপনি কি এখনও চালিয়ে যেতে চান?’

আমিনুল গণি পেশাদারভাবে নিরপেক্ষ থাকার কথা উল্লেখ করে ট্রাইব্যুনালকে বলেন, তিনি তার মক্কেলকে রক্ষা করবেন।

তখন ট্রাইব্যুনাল বলেন, ‘একসময় আপনি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত হাসিনাকে (শেখ হাসিনার ফাঁসি চেয়ে) নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন। তাই প্রশ্ন উঠেছে আপনি সত্যিই নিরপেক্ষভাবে তাকে রক্ষা করতে পারবেন কিনা।’

আইনজীবী তার জবাবে বলেন, ‘আমাকে ট্রাইব্যুনালই নিয়োগ দিয়েছে। আমি একজন সৎ আইনজীবী। নিজেকে প্রমাণ করার একটি সুযোগ প্রয়োজন।’

তখন ট্রাইব্যুনাল বলেন, ‘আমাদের কাছে ন্যায় বিচারের বিষয়টি গুরুত্বপূর্ণ। নৈতিকতার দৃষ্টিকোণ থেকে আপনার এ মামলায় দাঁড়ানো উচিত না। আমরা আপনার সম্পর্কে জানি। ভবিষ্যতে আপনার প্রয়োজন হবে।’

এর আগে আদালত অবমাননার মামলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমিনুল গণি টিটুকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। তাকে নিয়োগ দেওয়ায় অনেকে সমালোচনা করেন। কারণ আইনজীবী আমিনুল গণি টিটু ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর তার ফাঁসি দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী