রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মব সৃষ্টি না হলে কি নুরুল হুদাকে গ্রেফতার করত পুলিশ, প্রশ্ন রাশেদের

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যেই আছে আওয়ামী প্রেতাত্মা বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বুধবার (২৫ জুন) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

পোস্টে রাশেদ খান লেখেন, মব সৃষ্টি হওয়ায় নুরুল হুদাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে পুলিশ। মব সৃষ্টি না হলে কি নুরুল হুদাকে গ্রেফতার করত? না করত না। তার প্রমাণ রকিব উদ্দীন ও হাবিবুল আউয়াল! (বুধবার দুপুরে সাবেক সিইসি হাবিবুল আওয়ালকে গ্রেফতার করা হয়েছে) এখন পর্যন্ত তাদের দুজনকে স্বরাষ্ট্র উপদেষ্টা গ্রেফতার করার বিষয়ে পুলিশকে কোনো তাগাদা দেয়নি!

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত
সাবেক সিইসি নুরুল হুদার ৪ দিন রিমান্ড মঞ্জুর
তিনি বলেন, মবের বিষয়ে আমি সবসময় বিপক্ষে মতামত দিয়েছি যে, গণ-অভ্যুত্থানের পর শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় মব কখনোই কল্যাণ বয়ে আনবে না। কিন্তু সরকার কি নিজ থেকে আওয়ামী অপরাধীদের গ্রেফতার করছে? সরকার সবসময় সুশীল ভূমিকা রাখছে।

এর অন্যতম কারণ উপদেষ্টা পরিষদের মধ্যেই রয়েছে আওয়ামী প্রেতাত্মা! তারা কখনোই আইনের শাসন প্রতিষ্ঠায় মনোযোগী না। এর পেছনে তাদের কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র রয়েছে কিনা, সেটি নিয়ে সন্দেহ লাগে।

আওয়ামী লীগ সংশ্লিষ্টদের গ্রেফতারে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে রাশেদ খান বলেন, কেন শেখ পরিবারের কাউকে ধরছে না? কেন আওয়ামী লীগের ডামি এমপি, মন্ত্রীদের গ্রেফতার করছে না? কেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করছে না? কেন ২০১৪, ২০১৮, ২০২৪ সালের নির্বাচনের সঙ্গে যুক্ত কমিশনার, ডিসি, এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? সরকারের এই দুর্বলতার কারণেই মব সৃষ্টি হচ্ছে।

মবের দায় সম্পূর্ণ সরকারের দাবি করে তিনি বলেন, সরকার যদি নিজ থেকে আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করত, তবে দেশটাতে এই বিশৃঙ্খলা দেখতে হতো না। জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশের অংশ হিসেবেই নুরুল হুদার ওপর মব তৈরি হচ্ছে।

‘সরকার যদি নুরুল হুদাকে সময়মতো ধরত, তবে কি সেই মব তৈরি হতো? তাহলে মব উৎপাদন কে করছে? সরকার পরিকল্পিতভাবেই এই মব উৎপাদন করছে’ বলে অভিযোগ করেন তরুণ এই রাজনীতিবিদ।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার