মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১২টি ছাড়া বিএনপির নামের সব সংগঠন অবৈধ

নামে-বেনামে অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটির অভিযোগ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জিয়া পরিবার এবং তারেক রহমানের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি সংগঠন ও পদপদবি গ্রহণ করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

শনিবার (৫ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সতর্কীকরণ নোটিশে বলা হয়, বিএনপি ও দলের অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠনকে অনুমোদন দেওয়া হয়নি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সতর্কীকরণ নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তৎঅধীন অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন যথাক্রমে- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী ওলামা দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী তাঁতী দল এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ব্যতীত অন্য কোনো অনুমোদিত সংগঠন নাই।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে জাতীয়তাবাদী নাম ব্যবহার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে নামসর্বস্ব সংগঠন ও পদপদবি ব্যবহার করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বহু অভিযোগ জেলা বিএনপির অবগত ও দৃষ্টিগোচর হয়েছে।

নোটিশে বলা হয়, এই মর্মে সবাইকে সতর্ক করা যাচ্ছে, বিএনপি এবং অনুমোদিত অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যতীত, অন্য কোনো নাম বা জাতীয়তাবাদী ও জিয়া পরিবারের নাম/ছবি ব্যবহার করে সব ধরনের প্রচার-প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা গেল। নামসর্বস্ব ভুঁইফোঁড় সংগঠনগুলো সম্পূর্ণ অ-অনুমোদিত এবং অবৈধ। এসব কর্মকাণ্ডের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এসব সংগঠন ও উক্তরূপ নামে সংগঠিত কোনো কর্মের দায়ভার বিএনপি ও তদ-অঙ্গসংগঠন গ্রহণ করবে না। এ ধরনের যে কোনো অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ড দৃষ্টিগোচর হলে জেলা বিএনপিকে অবহিত করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

সতর্কীকরণ নোটিশে আরও বলা হয়, সাংগঠনিক নির্দেশনা অমান্য করে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী উক্তরূপ কর্মকাণ্ড পরিচালনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সকলের সার্বিক সতর্কতা ও সহযোগিতা কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বাবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতারবিস্তারিত পড়ুন

  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • আহত আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিলেন পাটওয়ারী
  • বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস
  • বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • পুলিশের ওপর হামলা হতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি