বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলাবদ্ধতা থেকে মুক্তির দাবীতে সাতক্ষীরার লাবসায় স্থানীয়দের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: জলাবদ্ধতা থেকে মুক্তির দাবীতে বিক্ষোভ করেছেন সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের বাসিন্দারা।
বুধবার(৯ জুলাই) সাতক্ষীরা সদরের দেবনগরে বিক্ষোভে অংশগ্রহণ করেন লাবসা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, স্থানীয় বাসিন্দা হান্নান সরদার, মোমিন সরদার, আক্তারুজ্জামান, আলমগীর হোসেন, আমছার গাজী, মহিদুল ইসলাম, আলী মুনসুর গাজী, মাহবুবার রহমান, আব্দুর রশিদ, আলামিন, বাবু, শামিম হোসেন প্রমূখ।
এ সময় স্থানীয় বাসিন্দারা বলেন, লাবসা ইউনিয়নের দেবনগরের উড়াবিলে আউটড্রেন না রেখে অপরিকল্পিতভাবে মৎস্যঘের করেছেন এড. হুমায়ুন কবির, তামিম আহমেদ সোহাগ, আলতাফ হোনের, আবুল হোসেন খোকন, আব্দুস সামাদ, বাবলু, আব্দুস সামাদ, আবুল হাসান, মালেক, সবুর প্রমূখ ব্যক্তি।
আনুমানিক ৪ বছর আগে মৎস্যঘের করার পর থেকে প্রতি বছর আমাদের ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের শতশত বিঘা ফসলের জমি ক্ষতিগ্রস্থ হচ্ছে। জলাবদ্ধতার শিকার হচ্ছেন শতশত পরিবার। মৎসঘের করার কারণে এই এলাকার পানি নৌখালে যেতে পারছেনা। মৎস্য ঘের করার সময় আমরা আউটড্রেন করার কথা বললেও তারা শোনেননি। বরং অনেকেই আ.লীগের বিভিন্ন পদে থাকার কারণে সেসময় আমাদের হুমকিও দিয়েছিলেন। টানা বৃষ্টিতে বর্তমানেও আমাদের অনেক ফসলী জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই জলাবদ্ধতা
থেকে মুক্তি চাই। এ ব্যাপারে আমরা সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২