মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরের কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলার সভাপতিত্বে এবং বিএনপি নেতা আবু নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির আহবাযক কমিটির সদস্য, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস ও পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চৌধুরী।

আরো বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ ও হাবিবুর রহমান ইমন।

উপস্থিত ছিলেন পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওহাব, ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এলাহী বক্স, বিএনপি নেতা আনিছুর রহমান লাভলু, হালিম সরদার, মোকারম হোসেন, সেচ্ছাসেবক দলের নেতা শিক্ষক শাহাজাহান, ছাত্রদল নেতা মেহেদী হাসান সুমন, রাসেল, রাহাদুল ইসলাম সুমন ও ইকরামুল ইসলাম প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন বিএনপি নেতা মাওলানা শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী