বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ করে মশাল মিছিল

সাতক্ষীরা-১ (সদর-দেবহাটা) আসনে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য চেয়ারম্যান আব্দুল আলিমকে ধানের শীষে মনোনয়নের দাবীতে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে মশাল মিছিল করে আলিম চেয়ারম্যানের সমর্থকরা। বুধবার রাতে সাতক্ষীরা – খুলনা মহা সড়কের বিনেরপোতা এলাকায় সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন, – লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, বিএনপির নেতা আতিয়ার রহমান, আবুল হাসান, ছাত্রদল নেতা আলামিন। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আনারুল ইসলাম, ইউপি সদস্য বিএনপিনেতা তাজমিনুর রহমান টুটুল, ইসমাইল হোসেন নিরবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও আলিম চেয়ারম্যানের সমর্থকগন। চেয়ারম্যান আব্দুল আলিম চেয়ারম্যান আব্দুল আলিমের সমর্থনে সড়কের উপর দাড়িয়ে বিক্ষোভ করে।

বিক্ষোভে মুহ মুহ শ্লোগানে আব্দুল আলিম চেয়ারম্যানের মনোনয়নের দাবীতে স্লোগান দেয়। এবং নেতাকর্মীরা বলেন, বিগত দিনে যখনই হামলা মামলার স্বিকার হয়েছি তখনই আলিম চেয়ারম্যান আমাদের পাশে দাড়িয়েছে। ১৯৮৮ সাল থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি টানা ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতির

দায়িত্ব পালন করেছেন । এছাড়া তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সৈরাচারের বিরুদ্ধে লড়েছেন। তাই এই আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার একমাত্র যোগ্যব্যক্তি। মনোনয়ন না দিলে আরও বৃহৎ কর্মসূচির ঘোষণার অঙ্গিকার করেন আলিম চেয়ারম্যানের সমর্থকরা। এসময় খুলনা সাতক্ষীরা মহাসড়ক এর গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ