সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডিজিটাল স্মার্ট বোর্ড ও অ্যাটেনডেন্স রিডার মেশিন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় ‘আইসিটিডি স্কুল অব ফিউচার’ প্রকল্পের আওতায় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস), ডিজিটাল স্মার্ট বোর্ড ও অ্যাটেনডেন্স রিডার মেশিন ব্যবহারবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ চলছে। জেলার চারটি সংসদীয় আসনে চারটি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম আয়োজন করা হয়েছে।

বিদ্যালয়গুলো হলো— কলারোয়া পাইলট গার্লস হাইস্কুল, সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি.) গার্লস হাইস্কুল, কালীগঞ্জের নলতা হাইস্কুল এবং শ্যামনগরের নকীপুর পাইলট হাইস্কুল। এর মধ্যে নকীপুর পাইলট হাইস্কুল ছাড়া বাকি তিনটি বিদ্যালয়ে প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অংশ হিসেবে এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো শিক্ষকদের আধুনিক ডিজিটাল সরঞ্জাম ব্যবহারে দক্ষ করে তোলা এবং শ্রেণিকক্ষে প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করা। প্রশিক্ষকেরা স্মার্ট শিক্ষাব্যবস্থার মাধ্যমে ভবিষ্যৎ প্রস্তুত প্রজন্ম গড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রশিক্ষক সৌমিত্র ঘোষ বলেন, সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষাসুবিধা সম্প্রসারণে কাজ করছে। শিক্ষকরা যাতে আধুনিক আইসিটি সরঞ্জাম সহজে ব্যবহার করতে পারেন, সে জন্য ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অংশগ্রহণকারী শিক্ষকেরা জানান, এই উদ্যোগ শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ কার্যক্রমটি শিক্ষা খাতে ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করা এবং উদ্ভাবনী শিক্ষণপদ্ধতি ছড়িয়ে দিতে সরকারের চলমান প্রচেষ্টার অংশ।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা