সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিগঞ্জের ধলবাড়িয়ায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধলবাড়ীয়া ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ০৮ ডিসেম্বর সোমবার জোহর নামাজ শেষে ধলবাড়ীয়া ১নং ওয়ার্ডে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।

দোয়া মহফিলে বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা শুধু বিএনপির নয়, আজ দেশের সর্বস্তরের মানুষের কামনা। তাঁর সুস্বাস্থ্য দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তির মূল অনুপ্রেরণা।

বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করেন। আজকে এই জাতিরক্রান্তি লগ্নে আমরা দেশ নেত্রীর সুস্থতাও দীর্ঘায়ু কামনা করি।

এসময় উপস্থিত ছিলেন ধলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সিনিঃসহ সভাপতি রেজাউল ইসলাম, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা ইয়াসিন আলী, ধলবাড়ীয়া ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম, আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান প্রমুখ।

উক্ত দোয়া মাহফিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, জাসাসসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি শতশত মুসুল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেণ সাবেক এমপি আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা