শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার সুলতানপুরে শীতার্ত ইয়াতিম ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি : পৌষের হাড়কাঁপানো শীতের কামড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি নাজেহাল হয়ে পড়েছেন ছিন্নমূল শিশু-বৃদ্ধ ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
এমন প্রাকৃতিক দূর্যোগের মধ্যে গরম কাপড় নিয়ে ইয়াতিম ও হতদরিদ্র সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর নেতৃবৃন্দ।
প্রতি বছরের ন্যায় ০১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় সুলতানপুর ক্লাবে হতদরিদ্র সাধারণ মানুষদের জন্য কিছুটা হলেও শীত নিবারণ করতে সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর সভাপিতি শেখ আনছার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু, সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর সদস্য শহিদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দিন, শেখ হারুণ অর রশিদ, রাশেদুজ্জামান রাশি, শহিদুল আলম সাহেব আলী, নাহিদ হাসান রিপন, মারুফুল হক, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এর আগে সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে গত ২৮ ডিসেম্বর শহরের বাটকেখালী মাদ্রাসা ও ইয়াতিম খানার শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের কর্মকর্তারা। ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথিরা এই তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা এবং সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত