বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলামের পথ থেকে সরে গেছে জামায়াত, তাই ইসলামী আন্দোলনও জোট থেকে বেরিয়ে গেছে: গাজী আতাউর

জামায়াতে ইসলামী ইসলামের আদর্শ থেকে সরে যাওয়ায় তাদের নেতৃত্বাধীন রাজনৈতিক ঐক্য থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ—এমন মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, “খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী প্রচলিত আইনে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে। অথচ ইসলামী আন্দোলন শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার লক্ষ্য নিয়ে রাজনীতি করে। এই অবস্থান আমাদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।”

তিনি আরও বলেন, “জামায়াতের আমির বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে জাতীয় সরকার গঠনের কথা বলছেন। এর অর্থ হলো—তারা সমঝোতার নির্বাচনের পথে হাঁটছে। দীর্ঘদিন পর মানুষ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশায় ছিল, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হবে বলে মনে হচ্ছে না।”

জোট ভাঙার পেছনে ভোটব্যাংক নিয়ে জামায়াতের কটাক্ষও গুরুত্বপূর্ণ কারণ বলে উল্লেখ করেন গাজী আতাউর রহমান। তিনি বলেন, “গত ৯ ডিসেম্বর জামায়াত আমির ও পীর সাহেবের একান্ত বৈঠকে প্রথম আলোর একটি জরিপের কথা টেনে বলা হয়—ইসলামী আন্দোলনের ভোট ‘জিরো দশমিক সামথিং’। এটি পীর সাহেবের প্রতি এক ধরনের সরাসরি অপমান। এই ঘটনার পর থেকেই ইসলামী আন্দোলন বিকল্প সিদ্ধান্তের কথা ভাবতে শুরু করে।”

তিনি জানান, ভবিষ্যতে ইসলামপন্থি কোনো দল বা শক্তি ইসলামী আন্দোলনের সঙ্গে ঐক্য করতে চাইলে আলোচনার দরজা খোলা রয়েছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে না থাকার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির ‘এক হাতে হাতপাখা’ নীতির আলোকে আগামী নির্বাচনে ২৬৮টি সংসদীয় আসনে হাতপাখা প্রতীকে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী