সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে পথচলা শুরু করলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে পথচলা শুরু করলেন চট্টগ্রাম-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ।

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ৩ বারের সাবেক আপোষহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে সংসদ সদস্য হিসেবে পথচলা শুরু করেছেন ২৯১, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সদ্য নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এলাকার জনগণ তাদের সেবা করার যে পবিত্র দায়িত্ব আমাকে অর্পণ করেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় সততার সহিত সেই দায়িত্ব আমি পালন করবো, ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম-১৪ আসনকে সন্ত্রাস-দুর্নীতি মুক্ত উন্নত মডেল আসনে পরিণত করবো।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তাঁর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হাশেম রাজু, সাবেক ছাত্রনেতা আসিফুল আলম জুয়েল, মোঃ মাসুদ আহমেদ, এস এম ফরিদ, জাসাস দক্ষিণ জেলার সভাপতি জসিম উদ্দিন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, মোঃ আসলাম, মোঃ শাহজাহান মন্টু, ছাত্রদল নেতা মোঃ খোকন উদ্দিন, মৎস্যজীবী দল নেতা কে এম হেমায়েত, ছাত্রনেতা মোঃ আবিদ, সিবগাতুল্লাহ আবু মাসুম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছেবিস্তারিত পড়ুন

গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশে দীর্ঘবিস্তারিত পড়ুন

বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন দেশের সাবেক পুলিশবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান
  • এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
  • চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা