রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতির ইফতার মাহফিল পরিণত হলো মিলনমেলায়

মাসুদ রায়হান পলাশ: ঢাকাস্থ সাতক্ষীরার কলারোয়া উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে ঢাকায় বসবাসকারী অন্তত ২০০ জন কলারোয়াবাসী উপস্থিত হয়েছিলেন। গত শনিবার বিকেল ৪টার পর থেকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সমিতির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হতে শুরু করেন। সেদিন সন্ধ্যায় পুরো সম্মেলন কক্ষ হয়ে ওঠে এক খণ্ড কলারোয়া। মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। উপস্থিত সবাই সৌহার্দের পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল শেষ করেন। ইফতারে যাওয়া ব্যক্তিরা নামাজ শেষে একে অপরের সঙ্গে আরও কিছু সময় কাটান। সমবয়সী, বন্ধু কিংবা পরিচিতজনেরা খোস গল্পে মেতে ওঠেন। একে অপরের সঙ্গে ছবি তোলেন। সেসময় এক অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি হয় সেখানে। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কলারোয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আগামন ঘটে। ইফতারের আগ মুহূর্তের মোনাজাতে কলারোয়াবাসীর মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠানে যাওয়া সমিতির নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্নভাবে কলারোয়াবাসীর পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সমিতির সভাপতি মো. আজগর আলী কাঞ্চন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জয়তু। অনুষ্ঠান সঞ্চলনা করেন সংগঠনের সহ-সভাপতি ও ইফতার কমিটির আহ্বায়ক কে এম আশরাফুজ্জামান (পলাশ)। অনুষ্ঠানের সমাপণী বক্তব্য দেন মো. আজগর আলী কাঞ্চন। অনুষ্ঠানে সমিতির অন্যান্য নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা সাবেক বাংলাদেশ ব্যাংকের ইডি মো. আব্দুল হাকিম, সোনালী ব্যাংকের ডিজিএম মো. আসাদুজ্জামান, রুপালি ব্যাংকের ডিজিএম মো. কিতাব আলী মন্ডল, প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ডিন প্রফেসর ডক্টর আব্দুল জলিল, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, নাসরীন সুলতানা ডেইজি, শামীমুজ্জামান খান বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া আশাশনি উপজেলা সমিতির সভাপতি মো. মুক্তার আলী ও একই উপজেলার সাধারণ সম্পাদক এবং পাটকেলঘাটা উপজেলা সমিতির সহ-সভাপতিসহ অনুষ্ঠানে কলারোয়া সমিতির অন্যান্য নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ