বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মৃতদেহ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার (১৩ মার্চ) এই মরদেহ প্রত্যাবাসনের ঘোষণা দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগো জানিয়েছেন, ইরান থেকে পাঠানো একটি চার্টার্ড বিমানের মাধ্যমে মরদেহগুলো নিয়ে যাওয়া হবে।

৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায়। ওই ঘটনায় ৮৪ জন নাবিক নিহত হন।

থুশারা রদ্রিগো বলেন, আমাদের নৌবাহিনী যে ৩২ জন নাবিককে উদ্ধার করেছে তারা শ্রীলঙ্কাতেই থাকবে। তিনি আরও জানান, আহত নাবিকদের বিষয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে মরদেহ ফেরত পাঠানোর প্রক্রিয়ায় তারা সরাসরি জড়িত নয়।

এদিকে, দেনা জাহাজটি ডুবে যাওয়ার একদিন পর আরেকটি ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহরকে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। শ্রীলঙ্কা বর্তমানে জাহাজটি ও এর ২১৯ জন নাবিককে নিরাপদ আশ্রয় দিয়েছে।

জাহাজ দেনা থেকে উদ্ধার হওয়া ৩২ নাবিকের মধ্যে যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাদের মধ্যে ২২ জন এরই মধ্যে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে শ্রীলঙ্কায় মোট ২৫১ জন ইরানি নাবিক অবস্থান করছেন।

এদিকে, আরেকটি তৃতীয় ইরানি জাহাজ শ্রীলঙ্কার পাশ দিয়ে অতিক্রম করে ভারতের দক্ষিণাঞ্চলীয় কোচি বন্দরে নিরাপদ আশ্রয়ে প্রবেশ করেছে।

ওই জাহাজের ১৮৩ জন নাবিক বর্তমানে ভারতের হেফাজতে রয়েছেন।

কলম্বো এবং নয়াদিল্লি জানিয়েছে, ‘মানবিক বিবেচনা’ থেকেই তারা ইরানি নাবিকদের আশ্রয় দিয়েছে। কারণ আশঙ্কা ছিল, মার্কিন হামলায় তারাও নিহত হতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা