শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবাদ সম্মেলনে অভিযোগ

দেবহাটায় নিলামে খরিদকৃত সম্পত্তি বিক্রি করলেন ভারতীয় নাগরিক

নিলামে খরিদকৃত সম্পত্তি বিক্রি করলেন ভারতীয় নাগরিক। এমনই অভিযোগ নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করলেন শংকর কুমার ঘোষ (৫২)।

তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত অজিত কুমার ঘোঘের ছেলে।

তিনি বলেন, আমার বড় দাদা স্বপন কুমার ঘোষ (৬১) ১৯৮৯ সালে স্ত্রীসহ অবৈধ পথে ভারতে চলে যান। বর্তমানে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার দক্ষিণ আখড়াখোলা গ্রামের বাসিন্দা। তার ভারতীয় ভোটার নম্বর জেএইসএন ২৬৭৩২০০. ক্রমিক নম্বর ২১৫. নির্বাচন তালিকা ২০১৭, রাজ্য (৫২৫)।

তিনি বলেন, আমার দাদা ভারতে চলে যাওয়ার পর তার নামীয় সম্পত্তি ৩ একর সাড়ে ৬১ শতক জমির খাজনা বকেয়া থাকায় বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী ওই সম্পত্তি নিলাম হয়। নিলামকৃত ওই সম্পত্তি আমার স্ত্রী নমিতা রানী ঘোষ ২০১২ সালের ২৯ জানুয়ারি নিলামে খরিদ করেন। যা আমাদের ভোগদখলে রয়েছে। এরপর বড় দাদা স্বপন কুমার ঘোষ বাংলাদেশে এসে ২০১৩, ও ২০১৪-২০১৫ সালে নমিতা রানী ঘোষের নামে দেবহাটা সেটেলমেন্ট অফিস ও আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় আদালত খরিদকারী নমিতা রানীর পক্ষে রায় দেন। এরপর স্বপন ঘোষ নমিতা রানী ঘোষের পক্ষে দেওয়া রায়ের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করেন। একপর্যায়ে ২০১৮ সালে আপিল করেন নমিতা রানী ঘোষ। যার রিট পিটিশন নম্বর ৬৮৪৮. মহামান্য হাইকোর্ট স্থগিতাদেশ দেন। যা অদ্যবধি কার্যকর রয়েছে।

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করে বলেন, স্বপন কুমার ঘোষ ২০২৪ সালে ভারত থেকে বাংলাদেশে এসে নমিতা রানীর নামীয় ৩ একর সাড়ে ৬১ শতক জমির মধ্যে আমার খুড়তুতো ভাই (চাচাতো ভাই) দীপংকর কুমার ঘোষের নামে লিখে দেন ২ একর ২০ দশমিক ৩৩ শতক জমি। আর সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের সাহেব আলীর ছেলে ইনজামামামুল হকের নামে ৪৫ দশমিক ৬৭ শতক জমি গোপনে লিখে দিয়ে ভারতে চলে যান।

মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে যোগাসাজশে অতি গোপনে এই সম্পত্তি লিখে দেন আমার বড় দাদা স্বপন কুমার ঘোষ। মোটা অংকের টাকার বিনিময়ে এতে সহায়তা করেছেন পারুলিয়া তহশীল অফিসের নায়েব, রেজিষ্ট্রারসহ একটি চক্র।
তিনি আরো বলেন, বর্তমানে সম্পত্তি আমার দখলে থাকলেও চক্রটি তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে গত ৩ মার্চ বিকেলে জোর করে প্রাচীর ভেঙে দেয়। আর ৭ মার্চ ২৩ শতক জমি স্থানীয় সরকারদলীয় নেতাদের সাথে নিয়ে দীপংকর ও কওসার আলী দখল করে নেয়। বিষয়টি দেবহাটা থানায় অভিযোগ দিলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

তিনি বলেন, আমি একজন কৃষক। অনেক কষ্ট করে আমার স্ত্রী নমিতা রানী ঘোষের নামে সরকারের কাছ থেকে নিলামে সম্পত্তি খরিদ করে নিয়েছিলাম। আমার স্ত্রী যাতে তার ন্যায্য সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করতে পারে তার ব্যবস্থা করতে সাংবাদিকসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ