বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা

দেবহাটায় হাম-রুবেলা প্রতিরোধে টিকা প্রদান কর্মসূচি সফল করতে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুশফিয়া লিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্র্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, শিক্ষা কর্মকর্তা শেখ ইদ্রিস আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা আয়ুব হোসেন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজীসসহ টিকা প্রদান কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীগন।

এসময় বলা হয় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলার টিকা দেওয়া হবে। এসময় নিকটস্থ টিকাদান কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা গ্রহন করা যাবে।

তবে টিকা নিতে হলে প্রত্যেক শিশুকে সরকারের https://vaxepi.gov.bd/registration/mr ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে। তবে দেবহাটা উপজেলায় মোট ১১ হাজার একশত ৬৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

যার মধ্যে কমিউনিটির ১০ হাজার ৬৪ জন এবং স্কুল পর্যায়ে ১১শ জন। প্রতিটি টিকা কেন্দ্রে দক্ষ কর্র্মীরা টিকা প্রদান করবেন। পাশাপাশি টিকা নিয়ে কোন ধরনের সমস্যা দেখা দিলে সেবিষয়েও প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই ভয় নয়, সঠিক তথ্য জেনে টিকা নেওয়ার আহবান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ