শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫ আগস্টে বিতাড়িতদের সাথে এরা তলে তলে খাতির শুরু করেছে: প্রধানমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ একটি পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে, রাস্তা-ঘাট বন্ধ করে দিচ্ছে, যান চলাচল বন্ধ করে দিচ্ছে, এই কাজগুলো যারা করে প্রথমেই তারা আইনের শাসনকে বাধাগ্রস্ত করছে। আইনকে আইনের মতো চলতে দিতে হবে।

তিনি আরও বলেন, পত্র-পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিয়ে দেখেন- ৫ আগস্টে দেশের মানুষ যাদের এই দেশ থেকে বিতাড়িত করেছিল, এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের সঙ্গে এরা তলে তলে খাতির শুরু করেছে। যেভাবে ’৮৬-’৯৬ সালে আঁতাত করেছিল। দেশের জনগণ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে।

তারেক রহমান বলেন, যারা বর্তমান পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে, তারা দেশের উন্নয়নমূলক কর্মসূচি যেমন কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে কথা বলছে না। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে গ্রামীণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে সক্রিয় করে তুলতে হবে, কাজে ব্যবহার করতে হবে। দক্ষ শ্রমিকের হাত তৈরি করতে হবে। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত দিয়ে নতুন ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ-হাসপাতাল তৈরি করতে হবে। তাহলেই আমরা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারব।

রামিসার ঘটনা অত্যন্ত দুঃখজনক, আইনের দৃষ্টিতে সকল অপরাধীকেই শাস্তি পেতে হবে

রামিসার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আইনের দৃষ্টিতে সকল অপরাধীকেই শাস্তি পেতে হবে, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে, তার শাস্তি পেতে হবে। কিন্তু সব কাজেরই কিছু নিয়ম-কানুন থাকে। যেকোনো অন্যায়কারীকে শাস্তি দিতে হলে সরকারেরও কিছু নিয়ম থাকে। অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ীই তার বিচার ও শাস্তি হবে।

তিনি অভিযোগ করেন, কিছু পক্ষ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, রাস্তা অবরোধ, যান চলাচল ব্যাহত ও সহিংসতা উসকে দেওয়ার মতো কর্মকাণ্ডের মাধ্যমে আইনের শাসন বাধাগ্রস্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, অতীতে সংঘটিত বিভিন্ন দুঃখজনক ঘটনায় বিএনপি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে, কিন্তু তখন অনেককে মাঠে দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে তিনি জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো ধরনের অরাজকতা ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াবিস্তারিত পড়ুন

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।বিস্তারিত পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর