শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কাফেলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আব্দুল মোতালেব এর ২৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২ জুন) বেলা ১০ টায় প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা শহরের রসুলপুর কবস্থানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের সাংবাদিকরা।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহামান উজ্জলের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ বিশ্বাস, সাহিত্য, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইদুজ্জামান ইদ্রিস, সাবেক নির্বাহী কমিটির সদস্য এম রফিক, নির্বাহী সদস্য এম জিললুর রহমান, শহিদুল ইসলাম ও কামরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আব্দুল মোতালেব ছিলেন প্রথিত যশা সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজ সেবক। সমাজের সকল প্রকার কল্যাণমূলক কাজে তিনি এগিয়ে এসেছেন। তার হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে জেলার বহু বেকর যুবকের। জেলার প্রত্যন্ত এলাকায় তিনি শিক্ষার আলো ছড়িয়েছেন, গড়ে তুলেছেন বহু শিক্ষা প্রতিষ্ঠান। তার মৃত্যু হলেও এসব কর্মের মাধ্যমে আজও তিনি আমাদের মাঝে বেঁচে আছেন।

বক্তারা আরো বলেন, প্রায়ত আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিক গড়ার কারিগর। তার পত্রিকার মাধ্যমে ও হাতে গড়া অনেক সাংবাদিক আজ দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে কর্মরত আছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ টেলিভিশন ও দ্য বাংলাদেশ অবজার্ভার এর সাতক্ষীরা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

প্রসঙ্গতঃ আব্দুল মোতালেব সাতক্ষীরা প্রাচীনতম সংবাদপত্র দৈনিক কাফেলার প্রতিষ্ঠাতা সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সেন্টাল ম্যানেজিং বোর্ডের সদস্য ও সাতক্ষীরা ইউনিটের সহসভাপতি এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন।

এছাড়া তিনি জেলা স্কাউট, জেলা শিল্পকলা একাডেমি, সাংস্কৃতিক পরিষদ, ক্রীড়া সংস্থা, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিসহ অসংখ্য সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বিগত ২০০২ সালের ২ জুন চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত