সাতক্ষীরায় সাইক্লোন শেল্টারের প্রবেশগম্যতা বিষয়ক ফলাফল উপস্থাপন


সাতক্ষীরা প্রতিনিধি: অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এবং কমনওয়েলথ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-
ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটিস প্রকল্পের আওতায়
‘সাইক্লোন শেল্টারের প্রবেশগম্যতা বিষয়ক ফলাফল উপস্থাপন জেলা পর্যায়ের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় সাতক্ষীরার খড়িবিলা মোজাফফর গার্ডেনের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা।
অনুষ্ঠানে বেসরকারি সংস্থার কর্মকর্তা, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের কর্মকর্তা ও প্রতিনিধি, শিক্ষক, এডভোকেসি গ্রুপের প্রতিনিধি, গনমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রের প্রবেশগম্যতা যাচাইয়ের পটভূমি, যাচাইকৃত ক্ষেত্র ও পদ্ধতি পর্যবেক্ষণ নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হয়। প্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী করে আশ্রয়কেন্দ্র বা ভবন নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
সাতক্ষীরার তিনটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত দুইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় মাধ্যমিকের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করারবিস্তারিত পড়ুন

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের শাহাপুর থেকে খানপুর পর্যন্ত নবনির্মিতবিস্তারিত পড়ুন


