সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের শাহাপুর থেকে খানপুর পর্যন্ত নবনির্মিত প্রায় এক কিলোমিটার পাকা সড়কের উদ্বোধন করা হয়েছে।

দরোববার (২৬ জুলাই) বিকেলে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়কটির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপ-সহকারী প্রকৌশলী সজল শীল, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক নজরুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মাদ সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নে কাজ করছে এবং ভবিষ্যতেও উন্নয়নের এ ধারা অব্যাহত রাখবে। তিনি বলেন, আগামীতে যে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ অতীতের ভুলের পুনরাবৃত্তি করবে না এবং বিএনপির প্রার্থীকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তব্যের একপর্যায়ে তিনি শাহাপুর ঈদগাহ ও স্থানীয় মসজিদের উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাবিবুল ইসলাম হাবিব শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

সাতক্ষীরার তিনটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত দুইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় মাধ্যমিকের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

অলতাফ হোসেন বাবু, সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সহ তিনটি সরকারি স্বাস্থ্যসেবাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ
  • সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জন নেতার পদত্যাগ
  • সাতক্ষীরায় সাইক্লোন শেল্টারের প্রবেশগম্যতা বিষয়ক ফলাফল উপস্থাপন
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি গঠন
  • সাতক্ষীরায় বেতনা নদীর ভাঙনে হুমকির মুখে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু, উদ্বেগে এলাকাবাসী
  • সাতক্ষীরায় ৪ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী শরিফুল, সন্ধান চায় পরিবার
  • জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা
  • ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা
  • মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই প্রকৃত সাংবাদিকতা: তথ্যমন্ত্রী