সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি : বৃক্ষরোপনের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২ জুলাই) সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, সামাজিক বন বিভাগ যশোর এর বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের, সামাজিক বনায়ন জোন সাতক্ষীরার সহকারী বোন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, একুশে টিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি, সামাজিক বনায়ন জোন সাতক্ষীরা প্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ আবুল হোসেন প্রমূখ।
মেলার উদ্বোধন পূর্বে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে দশ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।এ সময় জেলা প্রশাসনিক কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব মোকাবিলা, উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধ এবং শিক্ষা সহায়তা কার্যক্রম বেগবান করার অঙ্গীকার নিয়েবিস্তারিত পড়ুন

মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের দত্তবাগ এলাকায় আজিজুলের চায়ের দোকানকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন


