শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশের ওপর হামলা হতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। বার্তায় পুলিশের যানবাহনে হামলার শঙ্কা জানানো হয়।

তবে পুলিশের এ সতর্কতা কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়, বরং নিয়মিত নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে দেওয়া ‘রিমাইন্ডার’ বা মনে করিয়ে দেওয়ার বার্তা বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাব তিনি এ কথা বলেন।

পুলিশের ওপর হামলার সতর্কবার্তার বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ‘আমরা জনগণের জানমালের নিরাপত্তার বিধান করে থাকি। পাশাপাশি তো নিজেদের নিরাপত্তাটাও দেখতে হয়। কাজেই এই সতর্ক আমরা সবসময় থাকি। তবুও সাম্প্রতিককালে আপনারা দেখছেন যে, কয়েকটা বোমার বিষয় এসেছে এবং মিথ্যা কিছু গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয় নিয়ে আমরা তৎপর এবং সব মিলিয়ে আমাদের নিজেদের নিরাপত্তাটা যেন বজায় থাকে, এজন্য এমন সতর্কতা। আগেও এমন নির্দেশনা দেওয়া হয়েছে, যেন পুলিশের সব যানবাহন থেকে শুরু করে স্থাপনা নিরাপদ থাকে। তাই পুলিশকে আবারও নির্দেশনা দিয়ে রিমাইন্ডার দেওয়া হয়েছে, যেন পুলিশ অধিক সতর্ক থাকে।’

‘যেহেতু ইদানিং বিভিন্ন সত্য-মিথ্যা মিলিয়ে একটা ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে, সেজন্য সতর্কতা জারি করা হয়েছে। এটা একটা রিমাইন্ডার,’ যোগ করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এমন সুনির্দিষ্ট কিছু নাই, তবে আমরা সবসময় সতর্ক থাকি। আমরা যারা ফিল্ডে বিচরণ করি, তারা যেন আরেকটু সতর্ক থাকি সেই জন্য এই রিমাইন্ডার।’

মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা হয়েছে কি না- জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘এটার তদন্ত সিটিটিসি করছে। আমরা আসলে ছায়া তদন্ত করছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি। তবে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে তাই এখন কিছু বলা যাবে না।’

এর পেছনে জড়িত কোনো সংগঠনের নাম পাওয়া গেছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘এরকম দু-একজন তো থাকবে। এটা তো ধরেন একক ব্যক্তি হিসেবে কেউ করবে না। কেউ করলে কোনো একটা ম্যান্ডেট বা তার মতাদর্শ প্রচারের জন্য এরকম কর্মকাণ্ড করে থাকে।’

একই রকম সংবাদ সমূহ

সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। ফেরদৌসীর পদত্যাগের পরবিস্তারিত পড়ুন

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথাবিস্তারিত পড়ুন

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়েবিস্তারিত পড়ুন

  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার
  • ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন
  • ‘প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ : অতিরিক্ত প্রেস সচিব
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী