রবিবার, আগস্ট ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত

​বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধ এবং শিক্ষা সহায়তা কার্যক্রম বেগবান করার অঙ্গীকার নিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে ‘এএসপি ডে ২০২৬’। বেসরকারি উন্নয়ন সংস্থা ঋশিল্পী ইন্টারন্যাশনালের ‘এডুকেশন সাপোর্ট প্রোগ্রাম’-এর অংশ হিসেবে রোববার দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সাতক্ষীরার বিনেরপোতার গোপীনাথপুরে অবস্থিত ঋশিল্পী ট্রেনিং রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থাটির ‘আমার সোনার পরিবার’ (এএসপি)-এর সদস্য, সুবিধাবঞ্চিত শিশু ও অভিভাবকেরা অংশ নেন। ​“বাল্যবিয়ে ও যৌতুককে না বলুন, একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বক্তারা একটি বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা জানান, শিক্ষা সহায়তার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মেধা বিকাশ এবং তাদের পরিবারের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।

​সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ মোহাম্মদ খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঋশিল্পী ইন্টারন্যাশনালের সভাপতি মনিকা তোজি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার আমিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংস্থার সনোজ কুমার বসু ও সেলিমুল ইসলাম। ‘আমার সোনার পরিবার’-এর সদস্যদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয় শিক্ষার্থী কুহেলি খাতুন, অভিভাবক লাভলী বেগম, প্রধান শিক্ষক আজিজুল হক, মো. এমাদুল ইসলাম, আমিনুর রহমান, হাবিবুর রহমান, মিজানুর রহমান, মনোরঞ্জন সরকার, আক্তারুল হক, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

​এ ছাড়া অনুষ্ঠানে ঋশিল্পী ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক বন্ধু ও ইতালি থেকে আসা শুভানুধ্যায়ীদের মধ্যে মিলান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোলে, রোম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এলিজ, মারিয়া এবং জান মার্কো জামি উপস্থিত থেকে অনুভূতি প্রকাশ করেন।

​আলোচনা সভা ছাড়াও দিনটি উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে বিভিন্ন সচেতনতামূলক ও আনন্দঘন কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকেরা মানবিক সেবার এই ধারা ভবিষ্যতে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব মোকাবিলা, উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবংবিস্তারিত পড়ুন

মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের দত্তবাগ এলাকায় আজিজুলের চায়ের দোকানকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : বৃক্ষরোপনের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
  • বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করলেন মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক
  • ​ক্রয়কৃত জমি নিয়ে অপপ্রচার : সাতক্ষীরায় পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ, দ্রুত শাস্তির দাবি
  • ভোমরা স্থল বন্দরের কাস্টমস হাউসে মত বিনিময় সভা