মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ, বিদ্যালয় উন্নয়ন তহবিলের অনিয়ম, বিদ্যালয়ের পরিবেশ অপরিচ্ছন্ন রাখা এবং শ্মশানের জমি নিয়ে বিতর্কসহ বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু করেছে শিক্ষা বিভাগ|
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে বিদ্যালয়ে সরেজমিন তদন্ত করেন দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম|
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, অন্য বিদ্যালয়ে স্থানান্তরিত কয়েকজন শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আগের বিদ্যালয় থেকেই উত্তোলন করা হলেও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা সেই টাকা পাননি| তাদের দাবি, পাঁচ থেকে ছয় মাস ধরে এ ধরনের অনিয়ম হয়েছে| এছাড়া বিদ্যালয়ের খেলাধুলার সামগ্রী ব্যবহার, পরিচ্ছন্নতা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন তারা|
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকার বলেন, বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী না থাকায় শিক্ষক-কর্মচারীরাই নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন| স্কুলের নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত হওয়ায় নিয়মিত খেলাধুলার সুযোগ সীমিত বলেও তিনি দাবি করেন|
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয় ও শ্মশানসংক্রান্ত অভিযোগ সরেজমিনে পরিদর্শন করা হয়েছে| বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দাসহ সংশ্লিষ্টদের লিখিত ও মৌখিক বক্তব্য নেওয়া হয়েছে| তদন্ত প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হবে এবং তার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে|
এর আগে শ্মশানের জমি দখলের অভিযোগে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন স্থানীয়রা| তদন্ত চলাকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে জগদীশ সরকারকে অব্যাহতি দিয়ে সহকারী শিক্ষক শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে|

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন