শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনা গেল। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সহধর্মিণীদের জন্য এক বিশেষ বৈঠকের আয়োজন করেন।

এই অনুষ্ঠানে তিনি তার নতুন বৈশ্বিক উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উন্মোচন করেন। উদ্যোগটির মূল লক্ষ্য, শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের সম্ভাবনাকে কাজে লাগানো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মেলানিয়া ট্রাম্প তাকে স্বাগত জানান এবং দুজনে কুশল বিনিময় করেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে সম্প্রতি ওই মুহূর্তের একটি ছবি প্রকাশ করা হয়েছে।

মেলানিয়া ট্রাম্প বলেন, সমৃদ্ধ ও নিরাপদ বিশ্ব গড়তে হলে শিশুদের ভবিষ্যৎ সুন্দর করার কোনো বিকল্প নেই। তিনি ফার্স্ট লেডিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান, যাতে বিশ্বের প্রতিটি কোণে শিশুরা তাদের মেধা ও সম্ভাবনা বিকাশের সুযোগ পায়।

মার্কিন ফার্স্ট লেডির এই উদ্যোগ ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে প্রশংসা পাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ