শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারী চাকরী একটি আদর্শ: শেখ মফিজুর রহমান

সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, সরকারি চাকরি করাও একটি আদর্শ, যদি সৎভাবে নিজ দায়িত্ব পালন করা যায়। তিনি আরও বলেন, আমাদের উচিৎ একটি সুস্থ্য ও সুন্দর বিচার ব্যবস্থা নিশ্চিত করা এবং নিজ নিজ স্থান থেকে জনগনের সেবা করার চেষ্টা করা।

গতকাল সকাল ১০টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী কর্তৃক আয়োজিত ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসী’ কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান-পিপিএম বার ও সিভিল সার্জন ডা. হোসাইন সাফায়াত। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুগ্ম-জেলা ও দায়রা জজ মো. ফারুক ইকবাল, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিয়ারুল ইসলাম, লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সালমা আক্তার, অন্যান্য সিনিয়র জুডিসিয়াল ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, পারিবারিক আদালতের বিচারকবৃন্দ, আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম, সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন তোজাম, পিপি এড. আব্দুল লতিফ, দর্নীতি দমন কমিশনের পরিচালক, র‌্যাব-৬ এর সহকারী পরিচালক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ওজোপডিকে, মেয়র তাসকিন আহম্মেদ চিশতী, সহকারী বন রক্ষক, প্রবেশন অফিসার সুমনা শারমিন, সি আই ডি ও ডিবি’র কর্মকর্তাবৃন্দ, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টরসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।

প্রধান অতিথি শেখ মফিজুর রহমান তাঁর বক্তব্যে আরও বলেন, আমাদের উচিৎ আমরা পৃথিবীটাকে যেমন দেখছি তার চেয়ে আরও সুন্দর করে রেখে যাওয়া।
সভার সভাপতি চীফ জুিডসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীর তাঁর বক্তব্যে ফৌজদারী বিচার ব্যবস্থা তরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন সমস্যা ও সমাধানের প্রতি দিক নির্দেশ করেন এবং একই সাথে জনবান্ধব বিচার ব্যবস্থা বিনির্মাণে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা