সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পু‌লিশের এআইজি সাঈদ তারিকুল হাসান আর নেই

পুলিশ সদরদপ্তরের এআইজি (অপারেশন) সাঈদ তারিকুল হাসান মারা গেছেন।

বৃহস্পতিবার বিকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা সাঈদ তারিকুলের বয়স হয়েছিল ৪৫ বছর। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাঈদ বান্দরবানে সরকারি দায়িত্ব পালনকালে বিকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাকে তাৎক্ষণিক হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাঈদ তারিকুলের জন্ম ১৯৭৫ সালের ২৭ নভেম্বর দিনাজপুর জেলার সদর থানার মুদিপাড়া গ্রামে। তার বাবার নাম আমিনুল ইসলাম এবং মা মোর্শেদা খাতুন।

তার মা, এক ভাই ও এক বোন এবং স্ত্রী আজুবা সুলতানা ও দুই মেয়ে রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি নেন সাঈদ তারিকুল। ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি।

কর্মজীবনে সাঈদ তারিকুল রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশ সদরদপ্তরের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং, ইউএন অ্যাফেয়ার্স, কমিউনিটি পুলিশিং এবং সর্বশেষ অপারেশন্স উইংয়ের এআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পেশাগত কৃতিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি বিপিএম পদকে ভূষিত হন। চার বার আইজিপি ব্যাজ পেয়েছেন তিনি।

সাঈদের জানাজা শুক্রবার সকাল ১১টায় রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধানমন্ত্রীর শোক

এআইজি সাঈদ তারিকুল হাসানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এক শোক বার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আইজিপির শোক

আইজিপি বেনজীর আহমেদ এআইজি সাঈদ তারিকুল হাসানের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি বলেন, “সাঈদ তারিকুল হাসান একজন দক্ষ, প্রতিভাবান ও সম্ভাবনাময় পুলিশ কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন যোগ্য ও আদর্শ কর্মকর্তাকে হারাল।”

আইজিপি তার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়নবিস্তারিত পড়ুন

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

বিরোধী দল আগের মতো ভূমিকা পালন করে এখন ‘হাসিনার ভাষায়’ কথা বলতেবিস্তারিত পড়ুন

তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন,বিস্তারিত পড়ুন

  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী
  • মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
  • রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
  • ‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী