রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভূমিহীন আন্দোলনের অগ্রনায়ক সাইফুল্লাহ লস্করের ১১তম মৃত্যুবার্ষিক পালিত

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে কৃষক নেতা ভূমিহীন আন্দোলনের রুপকার ও অগ্রনায়ক সাইফুল্লাহ লস্করের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আবু আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ।

এছাড়াও বক্তব্য রাখেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মুনসুর রহমান, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান (পান্না), ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি সামছুর রহমান।

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেনের সঞ্চালনায় সভায় ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মাহফুজা খাতুন, আজিজ মোল্ল্যা, সাইফুল্লাহ সরদার, সাগর গাজী, সরিফুল ইসলাম, মোমেনা খাতুন, হাছিনা বেগম, মঞ্জুয়ারা খাতুন, আমেনা খাতুন, সইদুল সরদার, শরিফুল ইসলাম, আনছার আলী, বাবু গাজী, জাকির আলী, সুমন হোসেন, সোনিয়া পারভীন প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাতক্ষীরার ভূমিহীন নাগরিকদের ভূমির অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চিরতরে নসাৎ করার জন্য ভূমিদস্যুরা টাকার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি তথা প্রশাসনের প্রতিনিধিদের ম্যানেজ করে রাতের আঁধারে তাকে হত্যা করেছিল। ঐ ভূমিদস্যুরা তাঁর হত্যাকান্ডকে ভিন্নখাতে প্রবাহিত করতে পুলিশি প্রতিবেদনে আত্মহত্যার কথাও লিখিয়েছিলেন। কিন্তু মামলাটি সিআইডি পুনঃতদন্তে নামলে ওই তদন্তকারী কর্মকর্তা তাদের প্রতিবেদনে পরিকল্পিত হত্যাকান্ড লিখে সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করলেও প্রায় ১১ বছর মামলাটির কোনো অগ্রগতি দৃশ্যমান হয়নি। এখন মামলাটি পুনরুজ্জবিত করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার জোর দাবির পাশাপাশি সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির নাম ভাঙ্গিয়ে কতিপয় চাঁদাবাজ ও প্রতারক ভূমিহীনদের ভূমি পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়ে নিজেরা আত্মাসাৎ করছেন।

এদের থেকে নিরীহ ভূমিহীনদের সর্তক থাকার আহবান জানান বক্তারা।

সাতক্ষীরা জেলা ভূিমহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আখড়াখোলায় নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

সাতক্ষীরার আখড়াখোলায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনে উদ্যোগে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার মাছখোলায় রাস্তার জন্য সবাই জমি ছাড়লেও মিলছে না চলাচলের অধিকার

নিজস্ব প্রতিনিধি: রাস্তা নির্মাণের জন্য নিজেদের পৈতৃক জমি ছেড়ে দিয়েছেন এলাকার প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট
  • জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের
  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার