বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিভে জল আনা চিকেন মমোর রেসিপি

মমো খেতে কে না পছন্দ করে! স্বাস্থ্যকর এ খাবারটি যদিও বিদেশি খাবার; তবুও বাঙালির প্রিয় খাবারে পরিণত হয়েছে এটি। তিব্বতী এক জনপ্রিয় খাবার হলো মমো। ভারতেও এর চল বেশ পুরনো।

বর্তমানে এদেশেও মমোর ব্যাপক জনপ্রিয়তা বেড়েছে। এক টুকরো মমো মুখে পুরলেই যেন মন ভালো হয়ে যায়। চিকেনের পুর ভরা ছোট্ট এক টুকরো পিঠা হলো মমো।

অনেকেই হয়তো ভাবেন, ঘরে মমো তৈরি করা বেশ কঠিন! তবে জানলে অবাক হবেন, সামান্য কিছু উপকরণের সাহায্যে খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় মজাদার মমো। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. চিকেন কিমা ১২০ গ্রাম
২. পেঁয়াজ কুচি ১০০ গ্রাম
৩. কাঁচা মরিচ কুচি ২টি
৪. সয়া সস ২ চা চামচ
৫. আদা কুচি
৬. রসুন ৩-৪ কোয়া

পদ্ধতি

প্রথমে সামান্য লবণ দিয়ে ময়দা মাখিয়ে নিন। খেয়াল রাখবেন যেন ময়দা মাখানো ডো নরম হয়। অন্যদিকেপেঁয়াজ কুচি, আদা-রসুন-মরিচ কুচি, সয়া সস দিয়ে চিকেন কিমা মাখিয়ে রেখে দিতে হবে।

এবার ময়দার ডো ৮ ভাগে ভাগ করে নিন। এরপর ছোট ছোট ডোগুলোকে পাতলা করে বেলে নিন। মাঝে একটা চামচ রেখে একটু চ্যাপ্টা করে চিকেনের পুরটা ভরতে হবে।

এসময় একটু সতর্ক থাকবেন, যেন পাতলা রুটি ছিঁড়ে না যায়। এরপর শক্ত করে বন্ধ করতে হবে মোমোর মুখ। মমোর মুখটা ফুল আকৃতির করে হাত দিয়ে নকশা করে নিতে পারেন।

স্টিমারে খানিকটা তিলের তেল মাখিয়ে ২০ মিনিট মোমোগুলোকে ভাঁপ দিয়ে নিন। মমোগুলো ভালোভাবে হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন ধনেপাতার চাটনি দিয়ে।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত