মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শুরু হচ্ছে ১০ দিনব্যাপী মুজিববর্ষ বঙ্গবন্ধু বইমেলা

সাতক্ষীরায় মুজিববর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বুধবার (১৭ মার্চ) থেকে ১০ দিন ব্যাপী শুরু হচ্ছে ‘মুজিববর্ষ বঙ্গবন্ধু বইমেলা-২০২১’।

এ উপলক্ষে এরই মধ্যে শহরের প্রাণকেন্দ্র শহীদ আব্দুর রাজ্জাক পার্কে স্টল নির্মাণের কাজ শেষ হয়েছে।

এদিন বিকেল ৫ টায় জেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধন করা হবে।

দেশের খ্যাতনামা প্রকাশনা সংস্থাগুলোর অংশগ্রহণে অনুষ্ঠেয় মেলা জাকজমকপূর্ণ করে তুলতে বিশেষ আয়োজন হিসেবে প্রতিদিনই থাকবে সঙ্গীত প্রতিযোগিতা, নাটক, কুইজ, বিতর্ক, আবৃত্তি, লোকনৃত্য ও গল্প বলা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবারের মেলায় অনন্যা, রিদম প্রকাশনী সংস্থা, অনিন্দ্য প্রকাশ, বিজয় প্রকাশ, কথামেলা প্রকাশ, কলি প্রকাশনী, সা¤প্রতিক প্রকাশনী, লাবনী, হাওলাদার প্রকাশনী, পুথিনিলয়, অয়ন প্রকাশন, প্রিয়মুখ প্রকাশন, জিনিয়াস পাবলিকেশন্স, কথাপ্রকাশ, আদর্শ, দি রয়েল পাবলিশার্স, শোভা প্রকাশসহ দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থার স্টলে সব ধরনের বই পাওয়া যাবে।

দীর্ঘ বিরতিতে মেলার আয়োজন নিয়ে কলেজশিক্ষার্থী প্রজ্ঞা পারমিতা রহমান বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বই পড়ার বিকল্প নেই। এজন্য মেলা একটি অনন্য উদ্যোগ। কারণ মেলার মাধ্যমে মানুষের মধ্যে বইপ্রেম জন্মে। বরাবরের মতো এবারের মেলাও বই প্রেমীদের পদচারণায় মুখর হবে, এমনই প্রত্যাশা করি।’

লেখক ও সাহিত্যিক শহীদুর রহমান বলেন, ‘বইমেলা কবি সাহিত্যিকদের একটি প্রাণের উৎসব। মেলার খবর পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। মেলা হয়ে উঠুক লেখক-পাঠকদের মিলনস্থল।’

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মেলার সব কার্যক্রম চলবে।’

তিনি জেলাবাসীকে মেলায় অংশ নেওয়ার, বই কেনার ও প্রিয়জনকে বই উপহার দেওয়ার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত