বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনের পরিবেশ বিষয়ক সাংবাদিকতায় সাতক্ষীরার তিন সাংবাদিকের সম্মাননা অর্জন

সুন্দরবনের পরিবেশ বিষয়ক সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ সম্মাননা অর্জন করেছেন সাতক্ষীরার তিন সাংবাদিক। সম্মাননা পাওয়া তিন সাংবাদিক হলেন, খুলনা গেজেটের সাতক্ষীরা প্রতিনিধি রুহুল কুদ্দুস, সমকালের শ্যামনগর প্রতিনিধি সামিউল মনির, সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু।

এছাড়া সুন্দরবন বিষয়ক প্রতিবেদন প্রকাশের জন্য এখন টেলিভিশন ও জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, সংবাদিক এম এ হালিম, অনাথ মন্ডল ও সুলতান শাহজাহানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা শহরের অদূরে ত্রিশমাইলে অগ্রগতি সংস্থার কনফারেন্স রুমে আয়োজিত সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতিতে জার্নালিজম ফর সুন্দরবন বিষয়ক সভায় এসব সম্মাননা দেয়া হয়। জার্নালিজম ফর সুন্দরবন-এর সাতক্ষীরা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান উজ্জল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের হাতে এসব সম্মাননা স্মারক তুলে দেন, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের পরিচালক শাহাদত হোসেন বাচ্চু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের বেঁচে থাকার স্বার্থে সুন্দরবনকে রক্ষা করতে হবে। সুন্দরবনের পরিবেশ রক্ষা করতে না পারলে হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। পলিথিনের মত ক্ষতিকর জিনিস সুন্দরবনের নদীতে ফেলে বিভিন্ন স্থানে প্রাণীদের অভয়ারণ্য হুমকির মুখে পড়ছে। এগুলি সচেতনতায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রগতি সংস্কার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, রূপান্তরের ইকো-সুন্দরবন প্রকল্পের মিনিটরিং অফিসার দীপ সাহা, জার্নালিজম ফর সুন্দরবনের সদস্য সচিব আহসানুর রহমান রাজিব।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রূপান্তরের ইকো-সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে সাংবাদিক গোলাম সরোয়ার, আক্তারুজ্জামান বাচ্চু, এমন রফিক, মনিরুল ইসলাম মনি, সচ্চিদানন্দ দে সদয়, এস কে হাসান, খন্দকার আনিসুর রহমান, মাজহারুল ইসলাম, নাজমুল আলম মুন্নাসহ জার্নালিজম ফর সুন্দরবন-এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ