বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাস্থ্যবিধি অনুসরণ সাপেক্ষে রাইড শেয়ারিং সার্ভিস চালুর দাবি

চালকের মতো যাত্রীর মাথায় মানসম্মত হেলমেটের ব্যবস্থা করে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ সাপেক্ষে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

তিনি বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে যানজট, গণপরিবহন সঙ্কট, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য ও যাত্রী সেবার মান তলানিতে পৌঁছেছে। ফলে সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে মোটরসাইকেলে রাইড শেয়ারিং চালু হয়। বর্তমানে প্রায় ৫ লাখেরও বেশি মানুষের জীবন-জীবিকার একমাত্র উৎস হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে এটি।

মোজাম্মেল আরও বলেন, এছাড়াও প্রায় ১২ লাখ বাইকার রাইড শেয়ারিংয়ের মাধ্যমে স্বাভাবিক সময়ে সারাদেশে দৈনিক প্রায় ৫০ লাখ ট্রিপ যাত্রী পরিবহন করছে। যানজট, গণপরিবহন সঙ্কটসহ নানা কারণে জরুরি যাতায়াতের প্রয়োজনে যাত্রীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা এই বাহনটি করোনা সঙ্কটে বন্ধ করে দেয়ায় জরুরি যাতায়াতের যাত্রীরা বিপাকে পড়েছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, অন্য গণপরিবহনের চেয়ে অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ হলেও সরকারের অদূরদর্শী সিদ্ধান্তে এটি বন্ধ থাকায় যাত্রীদের পাশাপাশি এই পেশায় নিয়োজিত চালকেরা নিদারুণ অর্থ সঙ্কটে পড়েছে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানানো কঠিন হলেও মোটরসাইকেলের ক্ষেত্রে এটি মানানো অনেক সহজতর।

এসব কারণে জরুরি-ভিত্তিতে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ সাপেক্ষে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালুর দাবি জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ : অতিরিক্ত প্রেস সচিব

ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
  • সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী