বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লকডাউনে বাইরে যাওয়ার প্রয়োজনে যেভাবে পাবেন মুভমেন্ট পাস

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ১৪ এপ্রিল থেকে সারাদেশে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। এ লকডাউনে জরুরি প্রয়োজন (নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়, ওষুধ ক্রয়, চিকিৎসা, সৎকার) ছাড়া বাইরে বের হওয়া যাবে না। লকডাউনে যাদের বাইরে যাওয়া প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ।

যেভাবে পাবেন মুভমেন্ট পাস

১. আবেদনকারীকে প্রথমে movementpass.police.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে পাসের জন্য আবেদন করতে হবে।

২. শুরুতে একটি চালু মুঠোফোন নম্বর দিতে হবে। আবেদনকারী জরুরি প্রয়োজনে কোথায় থেকে কোথায় যাবেন, সেই তথ্য দিতে হবে।

এরপর একটি নির্দিষ্ট ফর্মে আবেদনকারীর কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চাওয়া হবে। ধাপে ধাপে সেসব তথ্য দিতে হবে।

একপর্যায়ে আবেদনকারীকে একটি ছবি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে।

৩. জমা দেওয়া ফর্মে আবেদনকারীর দেওয়া তথ্যাবলীর ভিত্তিতে মুভমেন্ট পাসটি ইস্যু করা হবে। শেষে ওয়েবসাইট থেকে মুভমেন্ট পাসটি ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।

বাইরে চলাচলের সময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে ডাউনলোড করা পাস দেখাতে হবে।

একবার পাস নিলে তা ২৪ ঘণ্টা কার্যকর থাকবে।
যারা পাবেন মুভমেন্ট পাস

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, জরুরি প্রয়োজনে বা অফিসিয়াল কাজে যারা লকডাউনে বাইরে বের হবেন তাদের জন্য মুভমেন্ট পাস নেওয়া লাগবে। মুদি দোকানে কেনাকাটা, কাঁচাবাজার, ওষুধপত্র, চিকিৎসা কাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেওয়া হবে এই পাস।

যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরিতেই পড়েন না তাদের অন্যান্য ক্যাটাগরিতে পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারেরবিস্তারিত পড়ুন

  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার
  • ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস
  • পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি
  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল