শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা টিকার সনদ ডাউনলোড করা যাবে সপ্তাহখানেক পর থেকে

এখনই না হলেও সপ্তাহখানেক পর থেকে করোনাভাইরাস প্রতিরোধে যারা টিকার দুই ডোজ গ্রহণ করেছেন তারা স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে টিকার সনদ ডাউনলোড করে প্রিন্ট দিতে পারবেন।

বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত করোনা সম্পর্কিত জুম কনফারেন্সে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন পরিকল্পনার সদস্য সচিব শামসুল হক মৃধা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বর্তমানে আইসিটি মন্ত্রণালয় সার্টিফিকেট প্রদান বিষয়ে কাজ করছেন। তারা জানিয়েছেন, এক সপ্তাহ পর তারা সিস্টেমে দেবেন। সকল কাজ সম্পন্ন হওয়ার পর দেশের জনগণকে বিজ্ঞপ্তির মাধ্যমে কবে থেকে এই সনদ ডাউনলোড করা যাবে তা জানিয়ে দেয়া হবে। মাধ্যমে করোনা সনদ সংগ্রহ করতে পারবেন তা জানিয়ে দেয়া হবে।’

করোনার সংক্রমণ রোধে সরকারিভাবে টিকাদান কর্মসূচি এগিয়ে চলেছে। সারাদেশের টিকাদান কেন্দ্রে ইতোমধ্যেই প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে প্রায় ১০ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে। যারা ইতোমধ্যেই দুই ডোজ টিকা দিয়েছেন তাদের অনেকেই বিশেষ করে যারা বিদেশে যেতে ইচ্ছুক তারা টিকার সনদের জন্যে অপেক্ষার প্রহর গুনছেন। খুব তাড়াতাড়ি তাদের অপেক্ষার প্রহর শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা