বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কথিত ফর্মা’র বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মহিলা মেম্বরের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর গ্রাম থেকে বিতাড়িত কথিত ফর্মা’র জনৈক নজরুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মিথ্যেচারের অভিযোগ উঠেছে।

কালিগঞ্জের ভাড়াশিমলা গ্রামের মোঃ আব্দুস সামাদ বিশ্বাসের স্ত্রী ভাড়াশিমলা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর আলেয়া খাতুন বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কথিত ফর্মা’র জনৈক নজরুল ইসলাম কালিগঞ্জ থানা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের সাধারণ সম্পাদকের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছে, যা জাতির পিতার সম্মানের প্রতি অবমাননার সামিল। কালিগঞ্জের কামদেবপুর গ্রামের মৃত ছদর উদ্দীনের ছেলে নজরুল ইসলাম পেশায় ভাড়ায় মটর সাইকেল চালকের আড়ালে মাদক সেবন ও মাদক ব্যবসা সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত। তার নামে কালিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। সে তার সহযোগি কিছু দুশ্চরিত্র লোকের সহায়তায় আমার ও থানা পুলিশের সম্মান ক্ষুন্ন করার জন্য গত ১২ এপ্রিল সাতক্ষীরা প্রেসক্লাবে একটি মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে। কালিগঞ্জ থানার ওসি মোঃ দেলোয়ার হুসেন সৎ মানবিক ও নিষ্ঠাবান হওয়ায় তার কাছ থেকে কোন প্রকার অবৈধ সুযোগ সুবিধা না পেয়ে নজরুল ইসলাম এই মিথ্যে সংবাদ সম্মেলন করেন। সে ওসি’র সুনাম ক্ষুন্ন করার অভিপ্রায়ে এবং আমার ও কালিগঞ্জ থানা পুলিশের ভাবমূর্তি নষ্ট করতে এই ঘৃণ্য সংবাদ প্রকাশ করিয়েছেন। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আলেয়া খাতুন বলেন, কালিগঞ্জ থানার ওসি মোঃ দেলোয়ার হুসেন যোগদানের পর থেকে মাদক সেবন ও ব্যবসা, ইভটিজিং, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, জঙ্গিবাদ, চুরি, ছিনতাই, ডাকাতি, মোবাইলের অপব্যবহার বন্ধ করাসহ জামায়াত শিবিরের অপতৎপরতা রোধে কার্যকর ভূমিকা পালন করে চলেছেন। একই সাথে তিনি বুলবুল, অম্ফান, কোভিড-১৯ প্রতিরোধ,ত্রাণ বিতরণে সরকারি নির্দেশনা ও নীতিমালা পালন সহ আইন শৃঙ্খলা রক্ষার্থে কালিগঞ্জ থানায় বিগত ৪০ বছরের মধ্যে এক যুগান্তকারি পরিবর্তন এনেছেন। যা সকল মহলে প্রশংসিত হয়েছে এবং তিনি জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। অফিসার ইনচার্জের এই কার্যক্রমে একজন সচেতন মহিলা ইউপি সদস্য হিসাবে আমিহ কালিগঞ্জ উপজেলার সকল নাগরিকগণ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি অভিযোগ করে বলেন, কালিগঞ্জ থানার ওসি’র সুনাম ক্ষুন্ন করতে প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নজরুলের মত কুচক্রি মহলের এটি একটি অপপ্রয়াস মাত্র।

তিনি নজরুল ইসলাম ও তার সহযোগিদেরও আইনগত ব্যবস্থ গ্রহণ পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে র‌্যাব, গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের দৃষ্টি অর্কষন করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ